| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চালু হলো সরকারি ইসলামী ব্যাংক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ০৬:৩৭:৫৪:পূর্বাহ্ন  |  ৪১৪২৩৭১ বার পঠিত
চালু হলো সরকারি ইসলামী ব্যাংক
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে দেশের সবচেয়ে বড় ও সরকারি ইসলামী ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর কার্যক্রম শুরু হলো।

রোববার (৩০ নভেম্বর) সম্মিলিত ইসলামী ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক বোর্ড সভা। এর মাধ্যমে নতুন ব্যাংকের কার্যক্রম শুরু করতে আর কোনো বাধা থাকল না অর্থ মন্ত্রণালয়ের।

এর আগে গত ৯ নভেম্বর অর্থ মন্ত্রণালের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাথমিক অনুমোদন দেওয়া হয় সম্মিলিত ইসলামী ব্যাংকের। যেখানে আরজিএসসি থেকে কোম্পানি নাম ছাড়পত্র, ব্যাংকের চলতি হিসাব খোলাসহ ব্যাংক কোম্পানি আইনের বিধিবিধান পূরণের দায়িত্ব পড়ে সরকারের ওপর।

রোববার বাংলাদেশ ব্যাংক থেকে চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে ব্যাংকটির কার্যক্রম শুরু হলো। শিগগিরই আমানতকারীদের অর্থ পরিশোধ, সুদের হার, বেতন স্কেলসহ বিস্তারিত স্কিম নির্ধারণ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪