| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হিরো আলমকে হত্যাচেষ্টা মামলা

রিয়াজ-মিথিলার জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৩, ২০২৫ ইং | ০৫:০৫:৪২:পূর্বাহ্ন  |  ১৮৩৩২০৩ বার পঠিত
রিয়াজ-মিথিলার জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

স্টাফ রিপোর্টার: রাজধানীর আফতাবনগরে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার মামলায় দুই আসামি—কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স ওভি এবং সাদিয়া রহমান মিথিলার জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বাদীপক্ষের আবেদন শুনে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত বুধবার (৩ ডিসেম্বর) এই আদেশ দেন। মামলাটি বাড্ডা থানায় করা হয়েছিল।

বাদীপক্ষের আইনজীবী শান্তা সাকসিনা জানান, জামিনে থাকা আসামিরা মামলাটি তুলে নেওয়ার জন্য বাদীকে হুমকি দিচ্ছেন। এ ঘটনায় হিরো আলম একটি সাধারণ ডায়েরিও করেন। তিনি আরও বলেন, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করায় তাদের জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। শুনানির সময় হিরো আলম আদালতে উপস্থিত ছিলেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় আফতাবনগর মেইন রোডে হাঁটার সময় চারজন নামীয় এবং ছয়জন অজ্ঞাত আসামি তিনটি মোটরসাইকেলে এসে হিরো আলমের পথরোধ করে। পরে তাকে জোর করে পাশের কাশবনে নিয়ে গিয়ে প্রথমে কাঠের লাঠি ও পরে ধারালো স্কেল দিয়ে আঘাত করা হয়, যার ফলে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং ম্যাক্স ওভি তার মোবাইল ফোন ভেঙে ফেলেন। যাওয়ার সময় আসামিরা আরও হুমকি দিয়ে চলে যান। পরে স্থানীয়দের সহায়তায় হিরো আলম হাসপাতালে ভর্তি হন।

ঘটনার পর ৫ অক্টোবর হিরো আলম বাড্ডা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪