| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বন্ধুত্বের সম্প্রীতির শতবার্ষিকী ও বিজয় দিবস উদযাপন

রবীন্দ্র সরোবরে কনসার্ট করছে রাশিয়ান হাউস

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৪, ২০২৫ ইং | ১৬:০৯:০১:অপরাহ্ন  |  ১৮৩১২৬৪ বার পঠিত
রবীন্দ্র সরোবরে কনসার্ট করছে রাশিয়ান হাউস

স্টাফ রিপোর্টার: রাশিয়ান হাউস ঢাকার উদ্যোগে ‘বন্ধুত্বের সম্প্রীতি রাশিয়ান পাবলিক ডিপ্লোম্যাসির ১০০তম বার্ষিকী ও বাংলাদেশের বিজয় দিবস উদযাপন’ উপলক্ষে শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৬টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এক কনসার্টের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

রাশিয়ান হাউস জানায়, অনুষ্ঠানটি রাশিয়ান পাবলিক কূটনীতির শতবর্ষ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসকে সম্মান জানাতে উৎসর্গ করা হয়েছে। অনুষ্ঠানে পরিবেশিত হবে ঐতিহ্যবাহী রাশিয়ান লোকনৃত্য এবং প্রতিভাবান শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়া দুই দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা এবং দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে নানা সাংস্কৃতিক উপস্থাপনা থাকবে।


অনুষ্ঠানস্থলে সাধারণ দর্শকরা সময়মত উপস্থিত থেকে কনসার্ট উপভোগ করতে পারবেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪