| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১০ ভোট পেলেও নির্বাচনে থাকব: হাসনাত আবদুল্লাহ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ১৮:১৭:২৬:অপরাহ্ন  |  ১৬৭৭০৭৫ বার পঠিত
১০ ভোট পেলেও নির্বাচনে থাকব: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে এক উঠান বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আগামী নির্বাচনে আমরা যদি ১০ ভোটও পাই, তবুও একাই লড়ব। জেনুইন ভোটারদের সম্মান নষ্ট না করতে প্রয়োজনে হারব, কিন্তু নির্বাচন ছাড়ব না।

শুক্রবার রাতে রাজামেহার বদলবাড়ি এলাকায় এনসিপির আয়োজিত ওই বৈঠকে তিনি আরও বলেন, অনেকে জোটের কথা কানে কানে জানতে চান। এতে বোঝা যায়, তারা দলকে পছন্দ করেন, কিন্তু ব্যক্তিকে নয়। জোট হলে তারা চলে আসবেন বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে তিনি দিনব্যাপী রাজামেহার ইউনিয়নের গ্রাম, হাটবাজার ও বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেবিদ্বারের ঘরে ঘরে তরুণরা এবং নারীরা ইতোমধ্যেই এনসিপির ‘শাপলা কলি’ প্রতীকের প্রতি সমর্থন জানাচ্ছেন। ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে তিনি জানান, নারীদের জন্য কর্মমুখী শিক্ষা, বিদেশগামীদের ভাষা প্রশিক্ষণ, বিভিন্ন দক্ষতামূলক প্রশিক্ষণ এবং ইমাম–উলামাদের জন্য প্রশিক্ষণ ও ঋণসহায়তার ব্যবস্থা করা হবে।

সভাটি পরিচালনা করেন কাজী নাছির। বক্তব্য দেন যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, সার্চ কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম শামিম, উপজেলা ছাত্রশক্তির মেহেদী হাসান ও তানজিম হাসান মেহেদী।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪