| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে বলিউডের ঐশ্বরিয়া রাইয়ের ঝলক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ২৩:১১:০৯:অপরাহ্ন  |  ১৮২৬৩৩২ বার পঠিত
সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে বলিউডের ঐশ্বরিয়া রাইয়ের ঝলক

বিনোদন ডেস্ক: বিশ্ব সিনেমার মানচিত্রে দ্রুতই নিজেকে প্রতিষ্ঠিত করেছে সৌদি আরব। দেশটিতে এখন সারা বছরই চলে চলচ্চিত্র উৎসব এবং তারকাদের আনাগোনা। সেই ধারাবাহিকতায় ৪ ডিসেম্বর শুরু হয়েছে ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের’পঞ্চম আসর, যা ১০ দিন ধরে চলবে এবং ৫০টির বেশি দেশের শতাধিক ছবি প্রদর্শিত হবে।

উৎসবের রেড কার্পেটের প্রথম রাতই রূপ নেয় তারকার মেলায়। উপস্থিত ছিলেন অ্যাড্রিয়েন ব্রডি, ঐশ্বরিয়া রাই, কার্স্টেন ডানস্ট, ভিন ডিজেল, জেসিকা আলবা, কুইন লতিফা, ডাকোটা জনসন, আনা ডি আরমাস, রিজ আহমেদ, নাওমি হ্যারিস, উমা থারম্যান, কৃতি শ্যাননসহ আরও অনেক নামকরা তারকা। এছাড়াও সম্মাননা পান শিল্পী জুলিয়েট বিনোশে, স্যার মাইকেল কেইন এবং স্ট্যানলি টং।

উৎসবের প্রথম দিনের আকর্ষণ ছিল ঐশ্বরিয়া রাইয়ের বিশেষ এক ঘণ্টার সেশন, যেখানে তিনি নিজের দীর্ঘ অভিনয়জীবনের নানা অধ্যায় নিয়ে অকপটে কথা বলেন। তিনি জানান, জীবনে কোনো সিদ্ধান্ত নিতে কখনো দ্বিধায় পড়েননি এবং ‘অন্যরা কী বলল- সেটা আমাকে প্রভাবিত করতে দেয়নি। অনিরাপদও বোধ করিনি। সম্ভবত এ কারণেই আজকের অবস্থানে পৌঁছেছি।’

ঐশ্বরিয়া বলেন, সবসময় শেখার মনোভাব ধরে রেখেছেন। বিজ্ঞান বিভাগ থেকে স্থাপত্য, তারপর অভিনয়—প্রতিটি ধাপই তার কাছে নতুন শিক্ষার অভিজ্ঞতা। তিনি যোগ করেন, ‘ডাক্তার হতে চেয়েছিলাম, পরে স্থাপত্যে পড়েছি, এরপর ভাগ্য আমাকে সিনেমায় নিয়ে এসেছে। এখনো নিজেকে একজন শিক্ষার্থী হিসেবেই দেখি।’

তিনি বড় বাজেট বা আড়ম্বর নয়, ভালো গল্পকে প্রধান গুরুত্ব দেন। ‘দেবদাস’-এর মতো ব্যয়বহুল ছবির পর তিনি কাজ করেছেন ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’ ছবিতে। ঐশ্বরিয়ার ভাষায়, দেবদাস’-এর পর সবাই ভেবেছিল, আমার পরের বড় প্রজেক্ট কী হবে। কিন্তু আমি বেছে নিয়েছি চোখের বালি, কারণ সুন্দর গল্পের সঙ্গে কাজই আমাকে তৃপ্তি দেয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪