| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বামীর উদ্দেশে দেয়া আবেগঘন চিঠিতে কনকচাঁপা

সম্পর্কের মূল শক্তি হলো একবুক ভালোবাসা আর দোয়া

“ভালোবাসি প্রিয়। শুভ ৪১তম বিবাহবার্ষিকী বন্ধু।”

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ১৮:২৯:০১:অপরাহ্ন  |  ১৮২১৪০৪ বার পঠিত
সম্পর্কের মূল শক্তি হলো একবুক ভালোবাসা আর দোয়া

বিনোদন ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপার স্বামী, সুরকার ও সংগীত পরিচালক মইনুল ইসলাম খানের উদ্দেশে তাঁদের ৪১তম বিবাহবার্ষিকীতে আবেগঘন চিঠি লিখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সেই চিঠিতে তুলে ধরেছেন দাম্পত্য জীবনের স্মৃতি, ভালোবাসা, বোঝাপড়া ও সন্তুষ্টির কথা।

চিঠিতে তিনি স্বামীকে প্রশ্ন করেছেন পরিচয় থেকে বন্ধুত্ব—দীর্ঘ পথচলার নানান মুহূর্তের কথা মনে করিয়ে দিয়ে। তবে এও জানান যে, এসব প্রশ্নের উত্তর জানা জরুরি নয়; সম্পর্কের আসল শক্তি হলো আন্তরিক ভালোবাসা, দোয়া ও পরস্পরের প্রতি সন্তুষ্টি।

তিনি লেখেন, বিশেষ দিনে শুভেচ্ছা বা উপহারের প্রয়োজন নেই—স্বামীর হৃদয়ের ভালোবাসাই তাঁর কাছে যথেষ্ট। জীবনের দীর্ঘ পথচলার খুনসুটি, বোঝাপড়া ও একে অপরের প্রতি খোলামেলা মনোভাব নিয়েও কথা বলেছেন কনকচাঁপা।


চিঠিতে আরও উল্লেখ করেন, মৃত্যুর পর তাঁর প্রতি স্বামীর সন্তুষ্টির স্বীকৃতিই হবে সবচেয়ে বড় প্রাপ্তি। শেষ অংশে স্বামীকে ‘বন্ধু’ সম্বোধন করে জানান ভালোবাসা ও শুভেচ্ছা—“ভালোবাসি প্রিয়। শুভ ৪১তম বিবাহবার্ষিকী বন্ধু।”

চিঠিটি প্রকাশের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাঁদের জন্য শুভকামনা জানান এবং অনেকেই মন্তব্য করেন—এটি দাম্পত্য সম্পর্কের জন্য অনুকরণীয় উদাহরণ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪