| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকার অরুণ কুমার-এর কবিতা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ১২:০৮:৩৩:অপরাহ্ন  |  ৩০৩৯৩৬২ বার পঠিত
সরকার অরুণ কুমার-এর কবিতা
ছবির ক্যাপশন: কবি সরকার অরুণ কুমার

দীপাবলী সংগী

..................

সে আলো আর ফিরবেনা কখনো

স্মৃতি দিগন্তে কে ওড়ায় শান্তির পায়রা?

আজ আদর ভাঙা আলোয় বাঁচি কোনমতে

আর স্নায়ু খরায় রোজ যাই ক্ষয়ে ক্ষয়ে।

ভাগ্যের ছুরি অদৃশ্যে খুব চমকায়

ক্রমশ তার নেমে আসা পারি না রুখে দিতে

দিনরাত সহ্য করি আঁধারের ভঙ্গি

অপ্রেমে ভুগি,খুইয়ে সেই দীপাবলী সংগী।


আত্মজ খেদ

..................

সব উল্টে গেল নাকি?

বাতাসে অবিশ্বাসের ধোঁয়া ধোঁয়া রূপ

লালসা,হিংসা দ্বেষ,রেষারেষি, কালচে প্রেম!

নষ্ট সময়ে হৃদয় ত্রিভুজে আত্মজ খেদ

অলক্ষ্যে মতিভ্রম,ফুলনাড়ী কাঁদে অসহায়।

বেভুল দেহরেখায় অতুল প্রত্যাখ্যান

নিঃশব্দ অন্ধকারের ভাঁজ করা রহস্য ভেদ করে

ভুলের মাশুল দিতে দিতে

      নিমগ্ন হেঁটে যাই

         আমি এক গ্রাম্য কবি।



রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪