| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩২ ঘন্টা পর গভীর গর্ত থেকে শিশু সাজিদকে জীবিত উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ০৯:২৭:৫২:পূর্বাহ্ন  |  ২২৩৯৩০২ বার পঠিত
৩২ ঘন্টা পর গভীর গর্ত থেকে শিশু সাজিদকে জীবিত উদ্ধার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। শিশুটি জীবিত আছে বলে জানা গেছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে গভীর নলকূপের ওই পাইপে পড়ে যায় শিশুটি।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ‘শিশুটিকে মাটির নিচে ৪০ ফুট গভীর গর্ত থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে উদ্ধারের পরপরই চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে। আমরা বিস্তারিত পরে জানাবো।’ এর আগে, রাত পৌনে ৯টার দিকে উদ্ধারকারী দল বালতি নিয়ে গর্তের গভীরে নামে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪