| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দারিয়াপুর ডিগ্রি কলেজে 'আনোয়ারা খাতুন' ছাত্রী নিবাস উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৬ ইং | ২১:০৭:১৪:অপরাহ্ন  |  ১৯৯ বার পঠিত
দারিয়াপুর ডিগ্রি কলেজে 'আনোয়ারা খাতুন' ছাত্রী নিবাস উদ্বোধন

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রী কলেজে মঙ্গলবার দুপুরে 'মোছাঃ আনোয়ারা খাতুন'  ছাত্রীনিবাস এর উদ্বোধন করা হয়েছে।

 উপজেলার কচুয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক,দানশীল ব্যক্তি ইকবাল হোসেন কাবিল এর ব্যক্তিগত উদ্যোগে ছাত্রীনিবাস নির্মাণ করা হয়েছে।

এ উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত।  আলোচনা সভায় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর অ্যাড. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আমিনুর রহমান খান পিকুল, অবসরপ্রাপ্ত কর কর্মকর্তা ইকবাল হোসেন কাবিল, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মছিউল আজম, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, দারিয়াপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম মাওলা, ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাড. মনিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সবুর।

কলেজের উপাধ্যক্ষ আতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শ্রীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু, সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম, ইউ,পি সদস্য এহসানুল্লাহ মিলন, সাবেক ইউপি সদস্য শেখ মো. শাহজাহানসহ অন্যরা।

এ সময় বক্তারা কলেজের শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে বর্তমান সভাপতিসহ অন্য সদস্যদের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং সমাজসেবক, দানশীল ব্যক্তিত্ব ইকবাল হোসেন কাবিলের মা মরহুমা আনোয়ারা খাতুনের নামে নিজস্ব অর্থায়নে ৫০ জন ছাত্রী আবাসিক থাকার উপযোগী ছাত্রীনিবাস নির্মাণ করায় ধন্যবাদ জানান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪