| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রূপগঞ্জে যুবদল নেতা রিপন হত্যা মামলার আসামি সারোয়ার গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৬ ইং | ২০:৪৫:০৪:অপরাহ্ন  |  ২৫০ বার পঠিত
রূপগঞ্জে যুবদল নেতা রিপন হত্যা মামলার আসামি সারোয়ার গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল নেতা রিপন মিয়াকে (৪২) কুপিয়ে হত্যার মামলায় সারোয়ার খান (২০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৪টা ৫০ মিনিটে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ফ্লাইওভারের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সারোয়ার খান রূপগঞ্জের পাইস্কা গ্রামের মোক্তার খানের ছেলে। তিনি হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি।

এসআরবি-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১১ ও এসআরবি-১ যৌথভাবে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফ্লাইওভারের পাশে তানহা ডায়াগনস্টিক সেন্টারের সামনে অভিযান চালায়। এ সময় মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে সারোয়ারকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, গত রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রিপন মিয়া তাঁর ছেলে শাওন ইফাতকে নিয়ে যাওয়ার সময় ভোলাব ইউনিয়নের পাইস্কা গ্রামের কলি মার্কেটে আমিনুল খানের বাড়ির পাশে হামলার শিকার হন। পূর্বশত্রুতার জেরে অভিযুক্তরা বল্লম, চাপাতি, ছেনি ও ধারালো চাকু দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করে পালিয়ে যান। এ সময় শাওন দৌড়ে সরে গিয়ে প্রাণ রক্ষা করেন।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। পরে নিহতের ছেলে শাওন ইফাত বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

গ্রেপ্তার সারোয়ারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪