| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কন্যাসন্তানের বাবা হলেন অপূর্ব

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ০১:৩৬:৫৯:পূর্বাহ্ন  |  ১৭৮৪৯৯৫ বার পঠিত
কন্যাসন্তানের বাবা হলেন অপূর্ব
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব কন্যাসন্তানের বাবা হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে তিনি নিজ ফেসবুক স্ট্যাটাসে ব্যক্তিগত জীবনের এ সুখবরটি শেয়ার করেন।

অপূর্ব জানান, তার কন্যার নাম রাখা হয়েছে আনায়া ফারুক। নিউ ইয়র্কের বেলাভ্যু হাসপাতালে তার স্ত্রী শাম্মা দেওয়ান কন্যাসন্তান জন্ম দেন। বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ আছেন এবং অপূর্বও জন্মকেন্দ্রে উপস্থিত ছিলেন।

ফেসবুকে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ! আমরা আনন্দ ও কৃতজ্ঞতায় ফেটে পড়ছি আমাদের সুন্দরী কন্যার আগমনের খবর জানাতে। পৃথিবীতে স্বাগতম, প্রিয় আনায়া!”

এছাড়া অপূর্ব দোয়া চেয়ে লেখেন, “আমাদের ছোট্ট রাজকন্যাকে সব সময় আপনার প্রার্থনায় রাখুন। আমাদের ওপর আপনাদের অবিরাম ভালোবাসা এবং সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।”

উল্লেখ্য, অপূর্ব ২০২১ সালের ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন। এর আগে ২০১১ সালে তিনি নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেছিলেন ২০২০ সালে সেই সংসারের ইতি ঘটে। সেই সংসারে অপূর্বর একটি পুত্র সন্তান জায়ান ফারুক আয়াশ রয়েছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪