| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্যাসিনোসহ সকল ধরনের জুয়া বন্ধের দাবি

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৫ ইং | ১১:১৪:৪৫:পূর্বাহ্ন  |  ১৫৯৮৩৪৩ বার পঠিত
ক্যাসিনোসহ সকল ধরনের জুয়া বন্ধের দাবি
ছবির ক্যাপশন: ক্যাসিনোসহ সকল ধরনের জুয়া বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন

রংপুর প্রতিনিধি:

সারাদেশের মতো রংপুরেও অনলাইন ক্যাসিনো ও সকল ধরনের জুয়া নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন আমার দেশ আমার অহংকার। মঙ্গলবার (২৭ মে) দুপুরে রংপুর সরকারি কলেজ গেটে  এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


এ সময় সংগঠনের নেতারা জানান, অনলাইন জুয়ার ভয়াবহ ছোবলে তরুণ সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। এই সামাজিক ব্যাধি রোধে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।


মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।


পরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক রবিউল ফয়সাল বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় তারা জুয়াসহ অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।


স্মারকলিপি প্রদান শেষে ডিসি অফিসের প্রধান ফটকের সামনে সংগঠনের নেতাকর্মীরা জুয়া ও মাদকের বিরুদ্ধে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে শপথ বাক্য পাঠ করেন। এসময় সংগঠনের সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪