| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৬ ডিগ্রি তাপমাত্রায় শুরু ঢাকার সকাল দিনভর শুষ্ক থাকবে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ২২:৩৮:১২:অপরাহ্ন  |  ১৭৪২৫৩৬ বার পঠিত
১৬ ডিগ্রি তাপমাত্রায় শুরু ঢাকার সকাল দিনভর শুষ্ক থাকবে

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় আজ সকালে তাপমাত্রা নেমে এসেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় রাজধানী ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শনিবার (১৩ ডিসেম্বর) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল রাজধানীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের গতকাল রাতে প্রকাশিত সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবার সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। আকাশ থাকবে আংশিক মেঘলা, তবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। ভোরের দিকে দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, রাত ও দিনের তাপমাত্রায় সামান্য ওঠানামা হলেও সামগ্রিকভাবে আবহাওয়ার অবস্থায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪