| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৯ মে উড়োজাহাজ চত্বর থেকে আগারগাঁও সার্কেল পরিহারের অনুরোধ: আইএসপিআর

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৫ ইং | ০৫:৫৭:৪০:পূর্বাহ্ন  |  ২৪৭৮৭১৪ বার পঠিত
২৯ মে উড়োজাহাজ চত্বর থেকে আগারগাঁও সার্কেল পরিহারের অনুরোধ: আইএসপিআর
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: আগামী ২৯ মে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১১টা ১৫ মিনিট পর্যন্ত রোকেয়া সরণির উড়োজাহাজ চত্বর থেকে আগারগাঁও সার্কেল পর্যন্ত সড়কটি যথাসম্ভব পরিহার করে বিকল্প সড়কে চলাচলের জন্য অনুরোধ জানিয়েছে আইএসপিআর।

মঙ্গলবার (২৭ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

আইএসপিআর জানায়, আগামী ২৯ মে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৫ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে শান্তিরক্ষী মিশনে কর্মরত অবস্থায় শাহাদাতবরণকারী অফিসার/সৈনিক পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠান করা হবে। 

এজন্য আগামী ২৯ মে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১১টা ১৫ মিনিট পর্যন্ত যানজট এড়ানোর লক্ষ্যে রোকেয়া সরণির উড়োজাহাজ চত্বর থেকে আগারগাঁও সার্কেল পর্যন্ত সড়কটি যথাসম্ভব পরিহার করে বিকল্প রাস্তায় চলাচল করার জন্য অনুরোধ করা হলো।


রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪