| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেসি ও শুভশ্রীর ছবি সোশ্যালমিডিয়ায় বিতর্কের আগুন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ০৫:৫৮:০৪:পূর্বাহ্ন  |  ১৭৭৯২১৭ বার পঠিত
মেসি ও শুভশ্রীর ছবি সোশ্যালমিডিয়ায় বিতর্কের আগুন
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসির কলকাতা সফর শনিবার (১৩ ডিসেম্বর) উত্তপ্ত পরিস্থিতির জন্ম দিয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। টিকিট কেটে ভোররাত থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে মেসিকে চোখের সামনে দেখতে না পারায় দর্শকরা ক্ষোভে ফেটে পড়েন এবং মাঠজুড়ে বিশৃঙ্খলা দেখা দেয়।

এই পরিস্থিতিতেই সামাজিকমাধ্যমে ছবি পোস্ট করে বিতর্কে পড়েন টালিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসেবে আমন্ত্রিত শুভশ্রী নির্ধারিত সময়ে যুবভারতীতে পৌঁছে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ফটোশিকারিদের সামনে হাসিমুখে পোজ দেন। পরে সেই ছবি সোশ্যালমিডিয়ায় শেয়ার করতেই শুরু হয় ট্রোলিং।

অনেক মেসিভক্ত অভিযোগ করেছেন, জনতার দুর্ভোগের মধ্যে এই পোস্ট অনুরাগীদের কষ্ট বাড়িয়েছে। কেউ মন্তব্য করেন, “জনতার টাকায় ফুটেজ নেওয়া হচ্ছে”, কেউ আবার ‘সময়জ্ঞানের পাঠ’ দেন। প্রশ্ন ওঠে, যুবভারতী স্টেডিয়ামে অশান্তির সময়ে ছবি পোস্ট করা কতটা সংবেদনশীল সিদ্ধান্ত ছিল।

সমালোচনার মাত্রা এতটাই বেড়ে গেছে যে, শুভশ্রীর ফুটবল বোঝার ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। অনেকে উদ্যোক্তা ও অভিনেত্রী উভয়কেই ‘জনতার চাঁদায় ফূর্তি’ হিসেবে কটাক্ষ করেছেন।

প্রসঙ্গত, মেসি নির্ধারিত সময়ে যুবভারতী স্টেডিয়ামে পৌঁছলেও ভিড়ের কারণে কার্যত আড়ালে ছিলেন। গ্যালারির উদ্দেশে হাত নাড়লেও অন্তত ৫০ জনের ভিড়ের কারণে অনেক দর্শক তাকে দেখতে পাননি। পরিস্থিতি উত্তপ্ত হতে পারে আঁচ করে মেসিকে মাঠ থেকে আগে বের করে নেওয়া হয়।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪