| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমি ভালো অভিনেতা নই—সালমান খানের আত্মসমালোচনা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ১৯:২৬:৪৯:অপরাহ্ন  |  ১৭৭৮০২৮ বার পঠিত
আমি ভালো অভিনেতা নই—সালমান খানের আত্মসমালোচনা

এন্টারটেইনমেন্ট ডেস্ক: নিজের অভিনয় দক্ষতা নিয়ে খোলামেলা আত্মসমালোচনা করলেন বলিউড সুপারস্টার সালমান খান। সম্প্রতি রেড সি ফিল্ম ফেস্টিভাল ২০২৫-এর এক প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, তিনি নিজেকে খুব ভালো অভিনেতা মনে করেন না।

মঞ্চে সালমান বলেন, অভিনয় বিষয়টাই এখন এই প্রজন্ম থেকে হারিয়ে যাচ্ছে। তাই নিজেকেও তিনি বড় কোনো অভিনেতা হিসেবে দেখেন না। কৌতুক করে যোগ করেন, আমি কাঁদলে মনে হয়, আপনারা হাসেন।

তবে তার এই বক্তব্য ভক্তরা একবাক্যে নাকচ করে দেন। দর্শকরা জানান, তিনি কাঁদলে তারাও কাঁদেন। এমন প্রতিক্রিয়ায় হাসিমুখে আবেগাপ্লুত হয়ে পড়েন সালমান।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। অনেকেই তাকে ‘সেরা অভিনেতা’ বলে অভিহিত করেন।

প্রসঙ্গত, আগামীতে সালমান খানকে দেখা যাবে অপূর্ব লাখিয়া পরিচালিত ‘ব্যাটল অব গালওয়ান’ ছবিতে। এতে একজন সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন তিনি। ছবিটি মুক্তি পেতে পারে আগামী বছর।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪