| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিরাপত্তা শঙ্কায় দুপুর ২টায় বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৭, ২০২৫ ইং | ০০:২৯:২৯:পূর্বাহ্ন  |  ১৭৩১৯৫৬ বার পঠিত
নিরাপত্তা শঙ্কায় দুপুর ২টায় বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: নিরাপত্তাজনিত শঙ্কার প্রেক্ষাপটে আজ বুধবার দুপুর ২টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় আজ দুপুর ২টার পর ভিসা সেন্টারের সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে।

এতে আরও উল্লেখ করা হয়, যেসব আবেদনকারীর আজকের (বুধবার) জন্য স্লট বা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন তারিখ ও সময় নির্ধারণ করে জানানো হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪