| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুব্রত বাইনসহ চার সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৫ ইং | ১০:৫৫:৫১:পূর্বাহ্ন  |  ১৮৩২৭৫১ বার পঠিত
সুব্রত বাইনসহ চার সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চায় পুলিশ
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনসহ (৬১) চারজনের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। বুধবার (২৮ মে) হাতিরঝিল থানার অস্ত্র আইনের একটি মামলায় এ রিমান্ড আবেদন করেন সংশ্লিষ্ট থানা পুলিশের উপপরিদর্শক রিয়াদ আহমেদ।

রিমান্ড চাওয়া অন্য আসামিরা হলেন-আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ (৫৩), এম এ এস শরিফ (২৫) ও আরাফাত ইবনে মাসুদ (৪৩)। 

বুধবার (২৮ মে) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে এ রিমান্ড বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। 

রিমান্ড আবেদনে বলা হয়, ২০০১ সালে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসামি সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদসহ ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর নাম ঘোষণা করে এবং তাদেরকে ধরিয়ে দেয়ার জন্য পুরস্কারের ঘোষণা দেয়া হয়। 

তারা সন্ত্রাসী বাহিনী ‘সেভেন স্টার’ গ্রুপ পরিচালনা করতো। সুব্রত বাইন তৎকালীন সময়ে খুন-ডাকাতি সংঘটনের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করে। আসামিরা বিভিন্ন মামলায় সাজা ভোগ করা অবস্থায় ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর জেল থেকে ছাড়া পেয়ে আবারও সন্ত্রাসী কার্যক্রম শুরু করে। 

বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে মঙ্গলবার (২৭ মে) সকালে সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে তারা জানান, আসামি এস এম শরীফের হাতিরঝিলের একটি বাড়িতে তারা নিয়মিত মিটিং করে এবং সেখানে তাদের ব্যবহৃত অস্ত্র, গুলি অপরাধ সংগঠনের বিভিন্ন সরঞ্জামাদি রাখা আছে। পরে হাতিরঝিল থানাধীন নতুন রাস্তা এলাকা হতে একইদিন বিকাল অনুমান ৩ টার দিকে আসামি এম এ এস শরীফ ও আসামী মো. আরাফাত ইবনে নাসিরকে আটক করা হয়।

গ্রেফতার আসামিরা সংঘবদ্ধ অপরাধ চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক তদন্তে মামলার আসামিদের এ মামলার সাথে জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। 

তাদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে তাদের আরও অনেক সহযোগীকে গ্রেফতার এবং আরও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের সম্ভাবনা রয়েছে। তারা জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতক হতে পারে। তাই মামলার সুষ্ঠ তদন্তের স্বার্থে আসামিদের ১০ দশ দিনের রিমান্ডে নেয়া প্রয়োজন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪