| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুক্তিযোদ্ধাদের অবদান অস্বীকার করা ইতিহাসজ্ঞানহীনতা: পররাষ্ট্র উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৭, ২০২৫ ইং | ২০:০৯:৫৫:অপরাহ্ন  |  ১৭২৬৩৭৫ বার পঠিত
মুক্তিযোদ্ধাদের অবদান অস্বীকার করা ইতিহাসজ্ঞানহীনতা: পররাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, যারা মুক্তিযোদ্ধাদের অবদান অস্বীকার করেন তাদের সামরিক ইতিহাস ও সামরিক বিজ্ঞানের বিষয়ে কোনো সঠিক ধারণা নেই। বিজয় দিবস উপলক্ষে ভারতের শীর্ষ নেতাদের বার্তায় বাংলাদেশের নাম না থাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তৌহিদ বলেন, ভারতীয় সামরিক ইতিহাসবিদ ও বিশেষজ্ঞরাও স্বীকার করেন যে মুক্তিযোদ্ধাদের সক্রিয় প্রতিরোধ পাকিস্তানি বাহিনীর সক্ষমতা দুর্বল করেছিল এবং তা ভারতের জন্য দ্রুত বিজয় অর্জনে সহায়ক ছিল। তিনি যোগ করেন, মুক্তিযোদ্ধারা জুনের পর থেকে সংগঠিতভাবে লড়াই শুরু করে পাকিস্তানি বাহিনীকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছিল—বিনা সহযোগিতায় ওই বিজয় সম্ভব হতো না।

তিনি আরও বলেন, ভারতের কিছু বক্তব্যে মুক্তিযুদ্ধে বাংলাদেশের ভূমিকাকে ছোট করে দেখানোর মনোভাব দেখা যায়; তবে ইতিহাসের সত্য বদলানো যায় না। একই সঙ্গে তৌহিদ জানান, প্রতি বছর মতো এবারও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর থেকে বিজয় দিবসের শুভেচ্ছাবার্তা পাওয়া গেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪