| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাওয়ার আমার পেছনে ঘুরে: সুব্রত বাইন

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৫ ইং | ১১:২৭:৪৫:পূর্বাহ্ন  |  ১৮১১৪২৮ বার পঠিত
পাওয়ার আমার পেছনে ঘুরে: সুব্রত বাইন
ছবির ক্যাপশন: শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন

স্টাফ রিপোর্টার:

হাতিরঝিল থানায় দায়ের করা অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ড শুনানির আগে আদালতে দাঁড়িয়ে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন দাবি করেছেন, তিনি পাওয়ারের পেছনে ঘুরেন না। পাওয়ার তার পেছনে ঘুরে।

 

তিনি বলেন, আয়নাঘরে আমাকে আড়াই বছর রেখেছে। তখন কি করেছে সেটা তো জানেন না। আরে ভাই প্রমাণ দিয়ে লিখেন। আমার সামর্থ থাকলে আমি টিভি পত্রিকা কিনে নিতাম। আমি পাওয়ারের পেছনে ঘুরি না। পাওয়ার আমার পেছনে ঘুরে।


এ সময় তিনি বলেন, ২০২২ সালে আমাকে চোখ বেঁধে নিয়ে আসে। এমন কোনো অন্যায় করিনি, আল্লাহ আমাকে অভিশাপ দেবে। ৫ তারিখ রাত তিনটায় হাতে হ্যান্ডকাপ লাগিয়ে চোখ বেঁধে ছেড়ে দেয়।


নিজের অবৈধ অস্ত্রের বিষয়ে তিনি বলেন, আমার বাঁচার জন্য আমি অস্ত্র রাখি। মুরগি মিলন এরা আমাদের প্রতিপক্ষ ছিল। এদের সঙ্গে যুদ্ধ করে আমি আজকে এ জায়গায় আছি। আপনারা যদি এ আধুনিক যুগেও তাদের ধরতে না পারেন, তাহলে কীভাবে হবে।


এদিন বেলা পৌনে ৪টার দিকে তাকে এজলাসে উঠানো হয়। এরপর পুলিশের উপস্থিতিতেই তিনি এজলাসে কথা বলতে থাকেন।  


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪