| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৮, ২০২৫ ইং | ১৬:২৯:১১:অপরাহ্ন  |  ১৭১৪১৭৬ বার পঠিত
রাজধানীতে আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: রাজধানীর বিজয়নগরের একটি আবাসিক হোটেল থেকে বাগেরহাট জেলা জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলুর (৬৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে হোটেলের তৃতীয় তলার ৩২৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

পল্টন থানার এসআই নুরুজ্জামান বলেন, খবর পেয়ে হোটেল কক্ষের দরজা ভেঙে বাথরুম থেকে বাবলুর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিহতের ভাগনি জামাই শাহীন জানান, বাবলু হার্টের রোগী ছিলেন। গত রমজান মাসে স্ট্রোক করেছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা যেতে পারেন।,বাগেরহাট সদর কচুয়া উপজেলায় তার গ্রামের বাড়ি। দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন তিনি। দলীয় কাজে বুধবার সকাল ৮টার দিকে তিনি হোটেলে উঠেছিলেন। ২০১৮ সালে বাগেরহাট-২ থেকে এমপি নির্বাচন করেছেন।

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪