| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিক নূরুল কবীর হেনস্তার শিকার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৮, ২০২৫ ইং | ২৩:০২:১৮:অপরাহ্ন  |  ১৭১২৫৫৪ বার পঠিত
সাংবাদিক নূরুল কবীর হেনস্তার শিকার

স্টাফ রিপোর্টার: রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে হেনস্তার শিকার হয়েছেন সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীর।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে প্রথম আলো ভবনে আটকা পড়া সাংবাদিকদের সহায়তায় সেখানে গেলে একদল ব্যক্তি তার ওপর চড়াও হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে তেড়ে আসছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভকারীদের একটি অংশ প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এতে দুই সংবাদপত্রের বেশ কয়েকজন সাংবাদিক সেখানে আটকা পড়েন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪