| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সহিংসতার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করেছে মা‌র্কিন দূতাবাস

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ১১:১০:০৩:পূর্বাহ্ন  |  ১৭১০৮২২ বার পঠিত
সহিংসতার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করেছে মা‌র্কিন দূতাবাস

স্টাফ রিপোর্টার: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার রাতে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে হাদির সমর্থকরা। এছাড়া শনিবার (২০ ডি‌সেম্বর) রাজধানী ঢাকাজুড়ে সহিংসতা, ব্যাপক জনসমাগম ও তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের নাগরিকদের অতিরিক্ত সতর্ক থাকার এবং বড়ো ধরনের জনসমাবেশ এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ঢাকার মা‌র্কিন দূতাবাস।

শুক্রবার (১৯ ডিসেম্বর) মা‌র্কিন দূতাবাস এক সতর্কবার্তায় ব‌লে‌ছে, ওসমান হাদির জানাজাকে ঘিরে মানিক মিয়া এভিনিউসহ আশপাশের এলাকায় এবং রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ভারী যানজট সৃষ্টি হতে পারে। এছাড়া শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশও কখনো কখনো সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে।

এ অবস্থায় মার্কিন নাগরিকদের বিক্ষোভ ও বড়ো জনসমাবেশ এড়িয়ে চলার পাশাপাশি, জনসমাগমপূর্ণ এলাকায় চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪