| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত নেতা আজহারের মুক্তি উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দোয়া মাহফিল

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৫ ইং | ০৯:০২:০৬:পূর্বাহ্ন  |  ২৫৩১৯২৫ বার পঠিত
জামায়াত নেতা আজহারের মুক্তি উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দোয়া মাহফিল
ছবির ক্যাপশন: জামায়াত নেতা আজহারের মুক্তি উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দোয়া মাহফিল

ঠাকুরগাঁও প্রতিনিধি:

মানবতাবিরোধী অপরাধের মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে খালাস পাওয়ার পর কেন্দ্রীয় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের কারামুক্তিকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।


বুধবার বিকেলে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামী কার্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহমেদ এবং জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ফজলে রাব্বী মূর্তোজাবি। বক্তারা বলেন, ‘আজহারুল ইসলামের মুক্তি ন্যায়বিচারের বিজয়। দীর্ঘদিন অন্যায়ভাবে কারাভোগ করার পর সত্যের জয় হয়েছে।’ তাঁরা এ রায়কে ইতিহাসের নির্ভুল দিক নির্দেশনা হিসেবে উল্লেখ করেন।


বক্তব্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ নিয়েও আলোচনা হয়। বক্তারা ইসলামী আদর্শে দেশের শান্তি, ন্যায়বিচার ও কল্যাণ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।


আলোচনা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফজলে রাব্বী মূর্তোজাবি। এরপর উপস্থিত নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।


অনুষ্ঠানে সদর উপজেলা ও শহর শাখাসহ জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪