| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্মেন্দ্রর শেষ অভিনয়: ‘ইক্কিস’ ট্রেলারে আবেগে দর্শকরা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২০, ২০২৫ ইং | ২৩:১৫:১০:অপরাহ্ন  |  ১৭৪৪০৮২ বার পঠিত
ধর্মেন্দ্রর শেষ অভিনয়: ‘ইক্কিস’ ট্রেলারে আবেগে দর্শকরা

এন্টারটেইনমেন্ট ডেস্ক: শ্রীরাম রাঘবনের পরিচালনায় নির্মিত সিনেমা ‘ইক্কিস’-এর ফাইনাল ট্রেলারে দর্শকরা আবেগে ভাসছেন। কারণ এই সিনেমাতেই শেষবারের মতো পর্দায় দেখা যাবে সদ্যপ্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে।

ট্রেলারে ধর্মেন্দ্রের সংলাপ ও নাচের দৃশ্য অনুরাগীদের মনকে প্রভাবিত করেছে। বিশেষ করে একটি সংলাপ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলেন, এই হচ্ছে আমার ছোট ছেলে মুকেশ, ৫০ বছর বয়স। আর এই আমার বড় ছেলে অরুণ। চিরকাল ২১ বছরেরই থাকবে।

‘ইক্কিস’ নির্মিত হয়েছে শহীদ সেকেন্ড লেফটেন্যান্ট পিভিসি অরুণ ক্ষেত্রপালের জীবন অবলম্বনে। একাত্তরের যুদ্ধের পটভূমিতে সিনেমায় যুদ্ধের উত্তেজনার পাশাপাশি ব্যক্তিগত জীবনের টানাপোড়েনও উঠে এসেছে। অরুণ ক্ষেত্রপালের বাবার চরিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র।

ধর্মেন্দ্র ২৪ নভেম্বর না ফেরার দেশে পাড়ি দেওয়ার আগে এই সিনেমা তাঁর শেষ অভিনীত কাজ হিসেবে চিহ্নিত হয়েছে। সিনেমাটির মুক্তি নির্ধারিত হয়েছে আগামী ১ জানুয়ারি, নতুন বছরের প্রথম দিনে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪