| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দীপু দাসকে হত্যা: তীব্র নিন্দা জাহ্নবীর

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ১৬:০৫:১৮:অপরাহ্ন  |  ১৭১১৩১০ বার পঠিত
দীপু দাসকে হত্যা: তীব্র নিন্দা জাহ্নবীর

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ময়মনসিংহের সংখ্যালঘু যুবক দীপু দাসকে পিটিয়ে-পুড়িয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। এ ঘটনাকে বর্বরোচিত ও পাশবিক হত্যাকাণ্ড বলে আখ্যায়িত করেছেন তিনি।

সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে জাহ্নবী কাপুর বলেন, ‘যে কোনও উদ্দেশ্যেই হোক না কেন, উগ্রবাদ নিপাত যাক। বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তা বর্বর। এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা এক ধরনের পশুহত্যার শামিল। যদি আপনারা কেউ তাকে কীভাবে অমানবিক গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে তা না জানেন, তাহলে পড়ে দেখুন, দেখুন ভিডিও, প্রশ্ন তুলুন এখনই।’

তিনি আরও লেখেন, ‘তারপরেও যদি আপনার মনে ক্রোধ তৈরি না হয়, তাহলে বুঝতে হবে এই ভন্ডামির জন্য একদিন আমাদেরই অজ্ঞাতে আমাদের ধ্বংস হতে হবে। আমাদের নিজেদের ভাই ও বোনদের যখন পুড়িয়ে মারা হচ্ছে, তখন আমরা দুনিয়া জুড়ে নানান ঘটনার জন্য চোখের জল ভাসাচ্ছি। উগ্রপন্থা যে কোনও ভাবেই হোক না কেন, তার অবসান প্রয়োজন। মানবিকতা ভুলে যাওয়ার আগে আমাদের সকলের উচিত এর নিন্দা করা।’

বাংলাদেশের এই হত্যাকাণ্ড নিয়ে বলিউড থেকে জাহ্নবীই প্রথম মুখ খুললেন। সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট নিয়ে শোরগোল পড়েছে। অনেকেই তাকে সাধুবাদ জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪