| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সোয়ালেহীন করিম চৌধুরী’র কবিতা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩১, ২০২৫ ইং | ২১:১৭:২২:অপরাহ্ন  |  ২৯২৬১৮ বার পঠিত
সোয়ালেহীন করিম চৌধুরী’র কবিতা
ছবির ক্যাপশন: সোয়ালেহীন করিম চৌধুরী

এতিম


আমি অনেক এতিম মানুষ দেখেছি,

দেখেছি এতিম হওয়া সন্তানদের।

বুকে জড়িয়ে ধরেছি, সান্ত্বনা দিয়েছি,

কিন্তু চোখের সামনে যখন একটি জাতি এতিম হয়,

মা হারিয়ে হয় দিকভ্রান্ত !!


কে তাদের আশা দেবে? 

কে দিবে ভরসা?


বুকের ভিতরে চাপা কষ্ট,

তিনি চলে গেলেন,

সকল মায়ার জাল ছিন্ন করে।

চলে গেলেন অনন্ত অসীমের পথে,

সব দায়িত্ব 

আর অভিভাবকত্বের বন্ধন ছিঁড়ে।


আবার যদি কোনোদিন গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়,

মাথা চাড়া দেয় স্বৈরাচার অথবা ফ্যাসিবাদ

কে চোখ রাঙ্গিয়ে বলবে, এই চুপ করো।

কে বলবে এই দেশই আমার সব।


আমি ভাবতে পারি না,

জড়ো করতে পারি না মনের এলোমেলো চিন্তাকে,

বিক্ষিপ্ত ভাবনাগুলো মিছিল করে,

বড্ড অসহায় বোধ করি।

কে আমাদের আশা দেবে? 

কে  দেবে ভরসা?



কবি: নির্বাহী পরিচালক, সেন্টার ফর ডেমক্রেসী এন্ড গুড গভর্নেন্স

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪