| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৩ বছরের প্রেমের পর বিবাহবন্ধনে হিনা খান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩১, ২০২৫ ইং | ২৩:৫০:৫৭:অপরাহ্ন  |  ১৬৯১৮২৪ বার পঠিত
১৩ বছরের প্রেমের পর বিবাহবন্ধনে হিনা খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক: স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করেও জীবনযাত্রা থামিয়ে রাখেননি ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। চিকিৎসার পাশাপাশি নিয়মিত কাজ চালিয়ে যাওয়ার মধ্যেই দীর্ঘ ১৩ বছরের সম্পর্কের পর প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

দাম্পত্য জীবন, ভালোবাসা ও সম্পর্ক নিয়ে বরাবরই স্পষ্টভাষী হিনা। বিয়ে ও সম্পর্ক নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যেও তিনি প্রকাশ্যে জানিয়েছেন, দীর্ঘ অসুস্থতার সময়, যন্ত্রণা আর ঘুমহীন রাতগুলোতে সবচেয়ে বড় ভরসা ছিলেন রকি। তার ভাষায়, ‘আমার স্বপ্নের রাজপুত্র রকিই।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন হিনা, যেখানে দেখা যায়—রকি কাজে বেরোনোর আগে কাগজে হাতে লিখে ঘুমন্ত স্ত্রীর জন্য রেখে গেছেন ‘আই লাভ ইউ’। হিনা জানান, এমন ছোট ছোট ভালোবাসার প্রকাশ রকি প্রায়ই করেন, যা তার কাছে অমূল্য।

সম্পর্কে শারীরিক ও মানসিক দিক নিয়ে অকপট হিনা বলেন, সময়ের সঙ্গে সঙ্গে শারীরিক সম্পর্কের গুরুত্ব অনেক ক্ষেত্রে কমে আসে। এর পেছনে হরমোনের পরিবর্তন, কাজের চাপ, সংসারের দায়িত্ব ও স্বাস্থ্যগত বিষয় জড়িত থাকে। তার মতে, দীর্ঘ ১৩ বছর একসঙ্গে পথচলার পর শারীরিক আকর্ষণের চেয়ে মানসিক বন্ধনটাই বেশি শক্তিশালী হয়ে ওঠে।


তবে শারীরিক সম্পর্কের প্রয়োজনীয়তা পুরোপুরি অস্বীকার করেন না অভিনেত্রী। হিনার কথায়, ভালোবাসার বহিঃপ্রকাশে রকির ছোট ছোট যত্ন ও অনুভূতিগুলোই তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪