| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

থার্টি ফাস্টের রাতে কোথায় ছিলেন জাহ্নবী?

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ১৫:৩৯:০৬:অপরাহ্ন  |  ১৬৮৫৬১১ বার পঠিত
থার্টি ফাস্টের রাতে কোথায় ছিলেন জাহ্নবী?

এন্টারটেইনমেন্ট ডেস্ক: নতুন বছরের ছুটি শেষে মুম্বাইয়ে ফিরেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে মুম্বাইয়ের বিমানবন্দরে তাকে দেখা যায়। এতে প্রশ্ন উঠেছে থার্টি ফাস্টের রাতে কোথায় ছিলেন শ্রীদেবী কন্যা।

জানা গেছে, প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে নিউ ইয়ার ভ্যাকেশন কাটাতে শহরের বাইরে গিয়েছিলেন এই অভিনেত্রী। তবে নির্দিষ্ট করে জানা যায়নি প্রেমিক নিয়ে কোথায় মধুচন্দ্রিমায় মজেছিলেন জাহ্নবী।

বিয়ের আগে প্রেমিকের সঙ্গে ঘুরে বেড়ানো কিংবা রাত্রি যাপনের বিষয়টি হয়তো লুকিয়ে রাখতে চান তিনি। সে কারণেই সম্ভবত পাপারাজ্জিদের এড়িয়ে গেলেন অভিনেত্রী। গত রাতে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জাহ্নবীকে বেশ তাড়াহুড়ো করতে দেখা যায়। অন্যান্য দিনের মতো তিনি পাপারাজ্জিদের সামনে পোজ দেননি। ক্যামেরা এড়িয়ে সরাসরি নিজের গাড়িতে উঠে পড়েন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুরো সময়ই অভিনেত্রী নিজেকে লুকিয়ে রাখতে চেয়েছেন।

এদিন জাহ্নবীর লুক ছিল একেবারেই সিম্পল ও আরামদায়ক। সাদা টি-শার্টের সঙ্গে ডেনিম জিন্স পরে, চোখে চশমা—ক্যাজুয়াল আউটফিটে ধরা দেন তিনি। স্টাইলের পাশাপাশি কমফোর্টকেই প্রাধান্য দিতে দেখা গেছে অভিনেত্রীকে।

এদিকে পেশাগত জীবনেও ব্যস্ত সময় পার করছেন জাহ্নবী কাপুর। পরিচালক নীরজ ঘেওয়ান নির্মিত তার ছবি ‘হোমবাউন্ড’ সম্প্রতি ৯৮তম অস্কারের Best International Feature Film ক্যাটাগরির শর্টলিস্টে জায়গা করে নিয়েছে। ছবিটিতে জানভির সঙ্গে অভিনয় করেছেন ঈশান খট্টর ও বিশাল জেঠওয়া।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪