| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বর্ণের তিন তলা কেক কাটলেন উর্বশী

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৪, ২০২৬ ইং | ১২:৪৮:০৪:অপরাহ্ন  |  ১৬৭৪৫৯৩ বার পঠিত
স্বর্ণের তিন তলা কেক কাটলেন উর্বশী

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউডের মডেল-অভিনেত্রী উর্বশী রাউটেলা বিলাসবহুল জীবনযাপনের জন্য বরাবরই আলোচনায় থাকেন। মায়ের জন্মদিনে ২৪ ক্যারেট স্বর্ণের প্রলেপ দেওয়া তিন তলা কেক কেটে স্যোশাল মিডিয়ায় ফের শোরগোল ফেললেন এ অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১ জানুয়ারি দুবাইয়ের একটি অভিজাত হোটেলে এই রাজকীয় আয়োজন সম্পন্ন হয়। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর মায়ের সামনে রাখা তিনতলা সোনালি রঙের একটি কেক। সঙ্গে দুই ধরনের পানীয়। কেকের ওপরে একটি মুকুট, সেটিও নাকি তার মায়ের জন্যই। 

কেক কাটার ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে উর্বশী রাউটেলা লিখেছেন—মায়ের জন্মদিন পালন করলাম বিশ্বের উচ্চতম হোটেলে। সঙ্গে ২৪ ক্যারেটের রাজকীয় সোনার মুকুটসমেত কেক। এই চমক দেওয়ার ক্ষেত্রে বাকিদের তুলনায় কয়েক ধাপ এগিয়ে থাকলেন উর্বশী রাউটেলা।

ধুমধাম করে জন্মদিন পালন করলেও নেটিজেনদের একাংশ সোনার মুকুট দেওয়া কেক কাটার জন্য অভিনেত্রীকে কটাক্ষ করতে পিছপা হননি। এক নেটিজেন লিখেছেন— ‘মীরা রাউতেলা বিশ্বের প্রথম মা, যার মেয়ে সোনার কেক কাটিয়েছে।’  আরেক নেটিজেন লিখেছেন—‘উর্বশী, আপনার মুখে ‘ফিলার’ বেশি হয়ে গেছে।’ 

এর আগে এক সাক্ষাৎকারে উর্বশী জানিয়েছিলেন, তিনি নিজে সোনার পাতে মোড়া মোবাইল ফোন ব্যবহার করেন। সেই প্রসঙ্গে এক নেটিজেন লিখেছেন, ‘সব কিছু সোনার— এমনকি কেকটাও! এ রকম দেখনদারির কী অর্থ, বুঝি না?’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪