| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চারিদিকে এত ঠান্ডা, শুধু মাটির চুলাতেই আরাম পাই: জয়া

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৭, ২০২৬ ইং | ০৪:৫২:৩৬:পূর্বাহ্ন  |  ১৬৬১৮৭৭ বার পঠিত
চারিদিকে এত ঠান্ডা, শুধু মাটির চুলাতেই আরাম পাই: জয়া

বিনোদন ডেস্ক: রিপোর্টার্স২৪ ডেস্ক: শীতের হিমেল বাতাস আর ঘন কুয়াশায় ঢেকে গেছে চারপাশ। সাধারণ মানুষ যেমন এই তীব্র শীত থেকে বাঁচার উপায় খুঁজছেন, ঠিক তেমনি তারকা অভিনেত্রী জয়া আহসানও বাঁচার পথ খুঁজে পেয়েছেন। একটি মাটির রান্নাঘর আর চুলার উষ্ণতায়।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, মোটা জ্যাকেট, টুপি আর মোজা পরেও ঠান্ডায় কাঁপছেন জয়া। তবে তিনি হাল ছাড়েননি। বেছে নিয়েছেন বাড়ির মাটির চুলা, আর সেখানেই কাটাচ্ছেন শীতের দুপুর।

ভিডিওতে জয়া বলেন, আমি আসলে অত রান্নাবান্না পারি না। আমাদের বাড়িতে মাটির রান্নাঘর আছে, অনেকগুলো মাটির চুলা। আমি তো রান্না পারি না, শুধু ওদের রান্নাটাই করতে পারি। তাই শীতকালে মাটির চুলাতেই রান্না করছি। চারিদিকে এত ঠান্ডা, আর কোথাও বসতে পারছি না। এই রান্নাঘরেই বসে খাবার তৈরি করা, কী আরাম আর মজা।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর ভক্তরা মুগ্ধ হয়েছেন। কেউ লিখেছেন, এত বড় তারকা হয়েও নিজের শেকড়ের প্রতি এত ভালোবাসা দেখানো সত্যিই প্রশংসনীয়।” আবার অনেকে মাটির চুলার রান্নার স্মৃতি রোমন্থন করেছেন, শীতের দুপুরে সেই ঘরোয়া আনন্দকে মনে করিয়ে দিয়ে।

জয়ার এই ভিডিও শুধু তারকা জীবনকে নয়, বরং শীতের মৌসুমে ঘরোয়া আনন্দ ও মাটির চুলার উষ্ণতার প্রতি নতুনভাবে দৃষ্টি আকর্ষণ করেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪