| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫ কোটি রুপি কর পরিশোধ করলেন রাশমিকা মান্দানা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৯, ২০২৬ ইং | ২৩:৩৩:৩৬:অপরাহ্ন  |  ১৬৪৩৬৩৭ বার পঠিত
৫ কোটি রুপি কর পরিশোধ করলেন রাশমিকা মান্দানা

রিপোর্টার্স২৪ ডেস্ক:চলতি বছরের শুরুতেই বড় অঙ্কের কর পরিশোধ করে আলোচনায় এসেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা। ২০২৬ সালের শুরুতে তিনি প্রায় ৪ কোটি ৬৯ লাখ রুপি আয়কর পরিশোধ করেছেন। এর মাধ্যমে কর্নাটকের কোদাগু জেলায় চলতি বছরে সর্বোচ্চ করদাতার তালিকায় শীর্ষস্থান দখল করেছেন এই অভিনেত্রী।

কাজের প্রয়োজনে মুম্বাই ও হায়দরাবাদে বসবাস করলেও রাশমিকার শিকড় কর্নাটকের কোদাগু জেলাতেই।জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে তাঁর আয় ও সম্পদের পরিমাণও দ্রুত বৃদ্ধি পেয়েছে। বিলাসবহুল গাড়ির প্রতি বিশেষ অনুরাগ রয়েছে রাশমিকার। তাঁর গ্যারাজে রয়েছে মার্সিডিজ সি-ক্লাস, অডি কিউ থ্রি এবং রেঞ্জ রোভারসহ একাধিক দামি গাড়ি।

রিয়েল এস্টেটেও উল্লেখযোগ্য বিনিয়োগ করেছেন এই তারকা।

বেঙ্গালুরুতে প্রায় ৪ কোটি রুপি মূল্যের একটি প্রাসাদসম বাড়ির পাশাপাশি মুম্বাইয়েও রয়েছে তাঁর একটি বিলাসবহুল আবাসন।

স্বল্প সময়ের মধ্যেই ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান শক্ত করেছেন রাশমিকা মান্দানা। বর্তমানে তিনি দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের অন্যতম। প্রতি সিনেমায় তাঁর পারিশ্রমিক প্রায় ৪ কোটি রুপি বলে জানা গেছে।

বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, রাশমিকার মোট সম্পদের পরিমাণ এখন ৪৫ কোটি রুপিরও বেশি।

২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন রাশমিকা। এরপর ‘গীতগোবিন্দম’, ‘পুষ্পা : দ্য রাইজ’ ও ‘অ্যানিম্যাল’-এর মতো একের পর এক সুপারহিট সিনেমায় অভিনয়ের মাধ্যমে অল্প সময়েই তিনি তারকাখ্যাতির শীর্ষে পৌঁছান। গত বছরই তাঁর অভিনীত ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে, যা সমসাময়িক অন্য অভিনেত্রীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই জনপ্রিয় অভিনেত্রী।

তার আগেই সর্বোচ্চ কর পরিশোধ করে দায়িত্বশীল নাগরিক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসা কুড়ালেন রাশমিকা মান্দানা।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪