| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অস্ত্র ও মাদক উদ্ধার! বিএনপি নেতাসহ আটক ২

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১২, ২০২৬ ইং | ১২:৫৭:৩৮:অপরাহ্ন  |  ৭৩৫২২২ বার পঠিত
রাজবাড়ীর বালিয়াকান্দিতে অস্ত্র ও মাদক উদ্ধার! বিএনপি নেতাসহ আটক ২

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র, মাদক ও বিভিন্ন যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ দুজনকে আটক করা হয়।

রোববার (১১ জানুয়ারি) দুপুর ১টার দিকে বালিয়াকান্দি উপজেলার দুবলাবাড়ি ব্রিকফিল্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— মসিউল আলম চুন্নু ও মো. হৃদয় শেখ। মসিউল আলম চুন্নু বালিয়াকান্দি উপজেলার দুবলাবাড়ি এলাকার খন্দকার আব্দুর রশিদের ছেলে ও বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। অপরজন মো. হৃদয় শেখ একই উপজেলার শেখপাড়া এলাকার মো. রফিক শেখের ছেলে।

অভিযানকালে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি এয়ার রাইফেল, আটটি মোবাইল ফোন, তিনটি ওয়াকি-টকি, চারটি ওয়াকি-টকি চার্জার, দুটি দেশীয় চাকু, একটি ভর্তি মদের বোতল, তিনটি খালি মদের বোতল এবং নগদ ৩৮ হাজার টাকা।

অভিযান শেষে জব্দকৃত অস্ত্র, মাদক ও অন্যান্য আলামতসহ আটক দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪