| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গ্ল্যামার ছাড়িয়ে আত্মিক যাত্রায় পূর্ণিমা: মক্কা-মদিনায় ওমরাহ পালন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৩, ২০২৬ ইং | ০৫:৫২:২৩:পূর্বাহ্ন  |  ১৬১৫৭৭৬ বার পঠিত
গ্ল্যামার ছাড়িয়ে আত্মিক যাত্রায় পূর্ণিমা: মক্কা-মদিনায় ওমরাহ পালন

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা এবার রূপালি পর্দার আলো নয়, আত্মিক প্রশান্তির পথে হাঁটলেন। পবিত্র মক্কা ও মদিনায় ওমরাহ পালনকালে নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি সেই মুহূর্তের ছবিগুলো ভাগ করেছেন।

সোমবার (১২ জানুয়ারি) ফেসবুকে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, পূর্ণিমা কালো আবায়া ও সাদা হিজাব পরিহিত অবস্থায় মদিনার পথে এবং জেদ্দা মেট্রো রেলস্টেশনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। সাথে দিয়েছেন হ্যাশট্যাগ: পূর্ণিমা, ওমরাহ ২০২৫, আবায়া স্টাইল।

এর আগে তিনি মসজিদের সামনে দাঁড়িয়ে কালো বোরকায় ছবি তুলেছেন, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বছরের শুরুতেই তার ওমরাহ পালনের পোস্টে ভক্তরা শুভকামনা জানাচ্ছেন এবং হজ্জ কবুলের দোয়া করছেন।

ধারণা করা হচ্ছে, পূর্ণিমা স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে মদিনা সফর ও ওমরাহ পালন করছেন। তবে নায়িকা এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪