| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৯৯৮ থেকে শুরু হওয়া মামলায় জয়ী সাইফ আলি খান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৩, ২০২৬ ইং | ১৬:২৫:৫৪:অপরাহ্ন  |  ২১২৫৬৫ বার পঠিত
১৯৯৮ থেকে শুরু হওয়া মামলায় জয়ী সাইফ আলি খান

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা সাইফ আলি খান ও তার পরিবারকে অবশেষে মুক্তি দিয়েছে ভোপালের দীর্ঘ ২৫ বছরের আইনি জটিলতা। সম্প্রতি ভোপালের জেলা আদালত বিতর্কিত ১৬.৬২ একর জমি সংক্রান্ত মামলাটি খারিজ করে সাইফ, তার মা শর্মিলা ঠাকুর এবং দুই বোনের পক্ষে রায় দিয়েছেন। এর ফলে জমির মালিকানা সম্পূর্ণভাবে তাদের হাতে নিশ্চিত হলো।

মামলার পটভূমি থেকে জানা যায়, নয়া পুরা এলাকায় এই জমি নিয়ে ১৯৯৮ সালে আদালতে মামলা করেন আকিল আহমেদ ও তার সহযোগীরা। তাদের দাবি ছিল, ১৯৩৬ সালে তৎকালীন নবাব হামিদুল্লাহ খান তাদের পূর্বপুরুষদের এই জমি দান করেছিলেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তারা এই জমির উপর নিজেদের অধিকার দাবি করে আসছিলেন।

দীর্ঘ শুনানির পর আদালত পর্যবেক্ষণ করেন, মামলাকারীরা নির্ভরযোগ্য কোনো দলিল বা সরকারি নথি প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। পাশাপাশি, প্রায় ৬০ বছর পর মামলা দায়েরকে অযৌক্তিক হিসেবে বিবেচনা করা হয়। যথেষ্ট প্রমাণের অভাবে আদালত মামলাটি খারিজ করে দেন।

এই রায়ের ফলে ভোপালের প্রাক্তন রাজপরিবারের ঐতিহ্যের সঙ্গে যুক্ত জমির পাতৌদি পরিবারের উত্তরাধিকার স্বীকৃত হলো। দীর্ঘদিন আইনি জটিলতার কারণে সাইফ আলি খান ও তার পরিবার জমিতে কোনো কাজ করতে পারেননি। আদালতের রায়ে তারা বড় ধরনের স্বস্তি পেলেও, সাইফ বা তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪