| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাল রাফসান-জেফারের বিয়ে

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৩, ২০২৬ ইং | ২২:১০:০৮:অপরাহ্ন  |  ২১১৪৯৫ বার পঠিত
কাল রাফসান-জেফারের বিয়ে

স্টাফ রিপোর্টার: গত কয়েক বছর ধরেই রাফসান সাবাব ও জেফার রহমানের প্রেমের গুঞ্জন চলছিল। তবে দুজনেই এত দিন এটিকে বন্ধুত্ব বলে এসেছেন। এ সময়ে সামাজিক বিভিন্ন অনুষ্ঠান থেকে থাইল্যান্ডে একান্ত সময় কাটাতেও দেখা গেছে দুজনকে। তবে প্রেম নিয়ে মুখ খোলেননি তাঁরা। শোনা যাচ্ছে, এবার প্রেমে সিলমোহর দিতে যাচ্ছেন এই দুই তারকা।

আগামীকাল বুধবার (১৩ জানুয়ারি) বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার রহমান।

দুজনার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক ধরেই পরিকল্পনা চলছে, আগামীকাল ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরপর দুজন আনুষ্ঠানিকভাবে খবরটি সামনে আনবেন।

২০২৩ সালের শেষে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে তিন বছরের দাম্পত্যজীবনের ইতি টেনেছেন রাফসান। সম্পর্কের পাট চুকিয়ে নেওয়ার খবরটি রাফসান তার ফেসবুকে জানান। তিনি লেখেন, ‘বিবাহবিচ্ছেদের এই সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ ছিল না, কিন্তু অনেক চিন্তাভাবনার পরে দুজনের আলাদা হয়ে যাওয়াটাই সুন্দর সমাধান বলে মনে হয়েছে। আমাদের একসঙ্গে তিন বছরের পথচলা এবং আমি চাই শেষটা সম্মানজনকভাবেই হোক।’

ভাঙনের খবর দেওয়ার পরই মুখ খোলেন স্ত্রী সানিয়া সুলতানা এশা। জানান, তিনি বিচ্ছেদ চাননি। এই যখন চলছিল, ঠিক তখনই গায়িকা জেফারের সঙ্গে রাফসানের প্রেমের সম্পর্ক নিয়ে কথা শুরু হয়। কেউ কেউ মন্তব্য করেন, গায়িকা জেফারের সঙ্গে সম্পর্কের কারণেই বিচ্ছেদের পথে বেছে নিয়েছেন রাফসান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪