রিপোর্টার্স২৪: সমগ্র উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। জানা যায়, উত্তরা টঙ্গী ব্রিজের কাছে শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভালভ ফেটে উচ্চচাপে গ্যাস লিকেজ হওয়ায় উত্তরার মেইন ১২ ইঞ্চি ব্যাসের বিতরণ লাইন শাটডাউন করা হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে এক বার্তায় এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস দুঃখ প্রকাশ করে জানিয়েছে, ভালভ প্রতিস্থাপনের কাজ চলমান। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রিপোর্টার্স২৪/এসসি