| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শীতার্ত মানুষের জন্য গাইবে চার ব্যান্ড

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৬, ২০২৬ ইং | ০৮:০৭:১৩:পূর্বাহ্ন  |  ১৫৯১৭৮০ বার পঠিত
শীতার্ত মানুষের জন্য গাইবে চার ব্যান্ড
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ ও তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হচ্ছে আউটডোর কনসার্ট ‘কুয়াশার গান’। কনসার্টটি আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হবে।

আয়োজকরা জানিয়েছেন, কনসার্টে পারফর্ম করবে চারটি জনপ্রিয় ব্যান্ড- কৃষ্ণপক্ষ, আভাস, চিরকুট ও অ্যাশেজ। অনুষ্ঠানসূচি অনুযায়ী, বিকেল ৬টায় মঞ্চে উঠবে কৃষ্ণপক্ষ, সন্ধ্যা ৭টায় আভাস, রাত ৮টায় চিরকুট এবং রাত সাড়ে ৯টায় শেষ করবে অ্যাশেজ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও স্পিরিটস অব জুলাই আয়োজিত এই কনসার্টটি মানবিক ও দাতব্য হিসেবে আয়োজন করা হয়েছে। আয়োজকরা বলেন, “শীতের তীব্রতায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং শীতবস্ত্র বিতরণের জন্য তহবিল সংগ্রহ করাই এ কনসার্টের মূল লক্ষ্য।”

এর আগে ১১ জানুয়ারি টিএসসি মাঠে অনুষ্ঠিত হয়েছিল ‘সুরে বোনা সোয়েটার’ শীর্ষক আরেকটি চ্যারিটি কনসার্ট। সেখানে শিক্ষার্থীরা আর্থিক অনুদান ছাড়াও নতুন ও পুরোনো কম্বল, শীতবস্ত্র সরবরাহ করেছিলেন। পারফর্ম করেছিলেন জয় শাহরিয়ার, লালন মাহমুদ, ডি-রকস্টার শুভ, সোহান আলী প্রমুখ।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪