| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিয়ে করছেন ধানুশ-ম্রুণাল!

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ০৪:৫৪:৩২:পূর্বাহ্ন  |  ১৫৮৯৪০২ বার পঠিত
বিয়ে করছেন ধানুশ-ম্রুণাল!

রিপোর্টার্স২৪ ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা ধানুশ এবং বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে ঘিরে নতুন করে চর্চার ঝড় উঠেছে বিনোদন অঙ্গনে। দীর্ঘদিন ধরে নীরবে চলা সম্পর্ক এবার বিয়ের মাধ্যমে আনুষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে। এমনই জোরালো গুঞ্জন ছড়িয়ে পড়েছে ভারতীয় মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিনোদনভিত্তিক একাধিক সূত্রের দাবি, আগামী মাসেই চার হাত এক হতে পারে এই তারকা জুটির। সম্ভাব্য তারিখ হিসেবে উঠে আসছে ২৬ ফেব্রুয়ারি। শোনা যাচ্ছে, রাজস্থানের ঐতিহ্যবাহী ও রাজকীয় শহর উদয়পুরে বসতে চলেছে বিয়ের আসর। সেখানকার একটি অভিজাত প্রাসাদে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, বরং একান্ত ব্যক্তিগত পরিসরেই বিশেষ দিনটি উদযাপন করতে চান ধানুশ ও ম্রুণাল। ফলে অনুষ্ঠানে কেবল দুই পরিবারের সদস্য ও অতি ঘনিষ্ঠ বন্ধুরাই আমন্ত্রণ পেতে পারেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত এই বিয়ে নিয়ে দু’জনের কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।

এর আগে বিভিন্ন সময় তারা নিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবেই পরিচয় দিয়েছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে একাধিক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি, ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্যপূর্ণ আচরণ এবং সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি বাড়তি সৌহার্দ্য ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। অনেকেই মনে করছেন, নীরবতার আড়ালে বড় কোনো সুখবরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, ধানুশের এটি দ্বিতীয় বিয়ে হতে পারে। এর আগে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বরিয়ার সঙ্গে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি। সেই সংসারে ধানুশের দুই সন্তান রয়েছে। অন্যদিকে, ক্যারিয়ারের স্বর্ণসময় পার করছেন ম্রুণাল ঠাকুর। বয়সের পার্থক্য ও ব্যক্তিগত জীবনের নানা সমীকরণ পেরিয়ে তিনি সত্যিই কি ধানুশের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটাতে এখন শুধু সময়ের অপেক্ষা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪