| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিটিএসের নতুন অ্যালবামের নাম ঘোষণা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ০৮:১১:০৬:পূর্বাহ্ন  |  ১৫৮৮৯২৮ বার পঠিত
বিটিএসের নতুন অ্যালবামের নাম ঘোষণা
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘ চার বছরের বিরতির পর আবারও একসঙ্গে সংগীতযাত্রায় ফিরেছে বিশ্বখ্যাত কোরিয়ান ব্যান্ড বিটিএস। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষ করে গত বছর পুনরায় একত্র হন আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। সাত সদস্যের এই প্রত্যাবর্তন শুধু একটি ব্যান্ডের ফেরা নয়, বরং বিশ্বজুড়ে কোটি ভক্তের দীর্ঘ অপেক্ষার অবসান।

ফিরেই নতুন অধ্যায়ের ইঙ্গিত দেয় বিটিএস। জানানো হয়, এটি কেবল প্রত্যাবর্তন নয়, বরং এক নতুন সংগীতযাত্রার সূচনা। এরই ধারাবাহিকতায় ঘোষণা আসে নতুন অ্যালবাম ও বিশ্বভ্রমণ সংগীত সফরের।

নতুন বছরের শুরুতেই বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পেতে যাচ্ছে তাদের বহুল প্রতীক্ষিত নতুন অ্যালবাম। অ্যালবামের নাম রাখা হয়েছে ‘আরিরাং’ দক্ষিণ কোরিয়ার শত বছরেরও বেশি পুরোনো ও সবচেয়ে জনপ্রিয় লোকগানের নাম অনুসারে।

‘আরিরাং’ গানটি প্রজন্মের পর প্রজন্ম ধরে কোরিয়ানদের আবেগ, স্মৃতি ও সংস্কৃতির অংশ হয়ে আছে। গানটির উৎপত্তিকাল সুনির্দিষ্টভাবে জানা না গেলেও প্রায় এক শতাব্দী ধরে এটি কোরিয়ায় ব্যাপকভাবে প্রচলিত। ‘আরি’ শব্দের অর্থ সুন্দর এবং ‘রাং’ শব্দের অর্থ প্রিয়জন যা ভালোবাসা ও আকুলতার প্রতীক হিসেবে বিবেচিত।

এক বিবৃতিতে বিটিএসের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বিগ হিট মিউজিক জানায়, নতুন এই অ্যালবামে নিজেদের সাংস্কৃতিক শেকড়কে সংগীতের মাধ্যমে তুলে ধরেছেন ব্যান্ডের সদস্যরা। একই সঙ্গে হৃদয়ের গভীর অনুভূতি, ভালোবাসা ও আবেগের প্রকাশ ঘটেছে প্রতিটি গানে।

বিগ হিট মিউজিক আরও জানায়, ‘আরিরাং’ অ্যালবামে মোট ১৪টি গান থাকছে। ২০২৫ সালের শেষ ভাগে অ্যালবামের রেকর্ডিং সম্পন্ন করা হয়েছে।

বিটিএসের এই নতুন অ্যালবাম ঘিরে বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও প্রত্যাশা তৈরি হয়েছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪