| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধুমিতার বাগদান, বিয়ে কবে?

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৫:৪৮:৩৯:অপরাহ্ন  |  ১৫৭০৭৭৬ বার পঠিত
মধুমিতার বাগদান, বিয়ে কবে?

এন্টারটেইনমেন্ট ডেস্ক: দেবমাল্য চক্রবর্তী মধুমিতার দীর্ঘদিনের প্রেমিক। রোববার (১৮ জানুয়ারি) বাগদানের সেই আবেগঘন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে এক শব্দেই নিজের অনুভূতির প্রকাশ করেন এ অভিনেত্রী।

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, হবু স্বামীর আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন মধুমিতা। আবার দেবমাল্যও মধুমিতার আঙুলে আংটি পরিয়ে দেন। এরপর দুজনেই হাতে থাকা আংটি দেখিয়ে ক্যামেরার সামনে পোজ দেন। ছবির ক্যাপশনে মধুমিতা লেখেন, ‘শুধুই আমার’-যা মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে।

মধুমিতার হবু স্বামী দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী। ব্যক্তিগত জীবনে তিনিও ভ্রমণপ্রিয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তাদের একসঙ্গে ঘোরাঘুরির বিভিন্ন মুহূর্ত ধরা পড়ে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ২৩ জানুয়ারি কলকাতার বারুইপুর রাজবাড়িতে মধুমিতা ও দেবমাল্যের বিয়ের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে আয়োজন করা হবে বিবাহোত্তর সংবর্ধনা। বিয়ের দিনে দুজনেই ঐতিহ্যবাহী পোশাকে সাজবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, এটি মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে। এর আগে অল্প বয়সে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে তার বিয়ে হয়েছিল। পরে তাদের বিচ্ছেদ ঘটে। দীর্ঘ বিরতির পর বন্ধু দেবমাল্য চক্রবর্তীর হাত ধরেই নতুন জীবনের পথে এগোচ্ছেন এই অভিনেত্রী।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪