| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাবনূর যুক্তরাষ্ট্রে চার নায়কের সঙ্গে মিলন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২১, ২০২৬ ইং | ০৬:১৮:০৯:পূর্বাহ্ন  |  ১৫৫৫৭৩৩ বার পঠিত
শাবনূর যুক্তরাষ্ট্রে চার নায়কের সঙ্গে মিলন

বিনোদন ডেস্ক: গত বছর এপ্রিল মাসে অল্প সময়ের জন্য ঢাকায় এসেছিলেন চিত্রনায়িকা শাবনূর, অসুস্থ মাকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেন। তখন তিনি জানিয়েছিলেন, বছরের শেষে ঢাকায় ফিরবেন। কিন্তু যাত্রার গন্তব্য বদলেছে যুক্তরাষ্ট্রে, যেখানে থাকার মূল কারণ তার একমাত্র সন্তান আইজান নেহান।

শাবনূরের আমেরিকায় থাকার সময় দেখা হয়েছে দেশের পরিচিত চলচ্চিত্র নায়ক ও অভিনেতাদের সঙ্গে। সমসাময়িকদের মধ্যে আড্ডা দিয়েছেন মৌসুমী, অমিত হাসান, কাজী মারুফদের সঙ্গে।

এবার তাকে দেখা গেছে চার নায়কের সঙ্গে কাজী মারুফ, জায়েদ খান,মামনুন হাসান ইমন,আলেকজান্ডার বো

আলেকজান্ডার ছাড়া বাকি তিনজনের বিপরীতে শাবনূর আগে কাজ করেছেন। জায়েদ খান ফেসবুকে শাবনূরের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, নায়িকাকে আমাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা।

শাবনূরের চিরসবুজ সৌন্দর্য ও সৌম্যতাকে নিয়ে প্রশংসা করছেন অনেকে। এক জন লিখেছেন, “শাবনূর মানেই এক আলাদা মায়া। আজও একই সৌন্দর্য, একই সৌম্যতা। শাবনূরকে দেখলে মনে হয় সময় যেন থেমে গেছে।

বর্তমানে শাবনূর যুক্তরাষ্ট্রে প্রায় এক মাস ধরে অবস্থান করছেন এবং আরও কয়েক দিন থাকার কথা রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪