| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোকোকে নিয়ে কটূক্তি

যশোরে জামায়াত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তে পিবিআই

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২১, ২০২৬ ইং | ১৪:৫১:৩৫:অপরাহ্ন  |  ১৫৬০০২৭ বার পঠিত
যশোরে জামায়াত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তে পিবিআই
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

বেনাপোল প্রতিনিধি:যশোরে কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মানহানির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন ও কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে এ মামলা করা হয়।

বুধবার (২১ জানুয়ারি) যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য ও খড়কির বাসিন্দা মেহেদী হাসান জিল্লু বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি গ্রহণ করে যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), যশোরকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার আরজিতে উল্লেখ করা হয়, ২০২৩ সালে চট্টগ্রামে আয়োজিত একটি মাহফিলে বক্তৃতাকালে আমির হামজা প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর ও সম্মানহানিকর বক্তব্য দেন। বাদীর অভিযোগ, একজন মৃত ব্যক্তিকে উদ্দেশ করে এ ধরনের মন্তব্য শুধু ব্যক্তিগত সম্মান নয়, বরং পুরো জিয়া পরিবারের মর্যাদাকেই ক্ষুণ্ন করেছে।

আরজিতে আরও বলা হয়, ওই বক্তব্যের কারণে কোকো ও তার পরিবারকে নিয়ে জনসমক্ষে হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়, যা সমাজে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে। গত ১৭ জানুয়ারি যশোরের লালদীঘির পাড়ে বিএনপির পার্টি অফিসে অবস্থানকালে অনলাইনে বক্তব্যটির ভিডিও দেখেন বাদী। ভিডিওটি দেখে তিনি গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বাদীর দাবি, এই বক্তব্য জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে এবং এতে প্রায় ৫০ কোটি টাকার মানহানি হয়েছে। এ কারণেই তিনি আইনি প্রতিকার চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম. এ. গফুর জানান, জিয়া পরিবারকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে, যা একটি গুরুতর অপরাধ। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

উল্লেখ্য, অভিযুক্ত আমির হামজা কুষ্টিয়া সদর উপজেলার ডাবিরাভিটা গ্রামের বাসিন্দা রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪