| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান মারা গেছেন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২১, ২০২৬ ইং | ১৬:৫৪:৩৫:অপরাহ্ন  |  ১৫২৮১৮১ বার পঠিত
সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান  মারা গেছেন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সচিব এম হাফিজ উদ্দিন খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকার উত্তরায় ১ নম্বর সেক্টরের নিজ বাড়িতে বাধ্যর্কজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার বাদ আসর এজি অফিসে তার জানাজা অনুষ্ঠিত হবে । 

এম হাফিজ উদ্দিন খান ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ, পরিকল্পনাসহ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। 

এম হাফিজ উদ্দিন খানের জন্ম ১৯৩৯ সালে সিরাজগঞ্জে। এম হাফিজ উদ্দিন খান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছাড়াও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারম্যান ছিলেন। 

১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বেসিক ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংকের পরিচালক এবং অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪