| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটারের এনআইডি নেওয়া মানেই শাস্তি: ইসি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ১০:৪৪:১৩:পূর্বাহ্ন  |  ১৫২৬৩৫৫ বার পঠিত
ভোটারের এনআইডি নেওয়া মানেই শাস্তি: ইসি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) কঠোর হুঁশিয়ারি দিয়েছে। কমিশন বলেছে, কোনো ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেওয়া বা সংগ্রহ করা হলে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, নির্বাচনী প্রচারণার আড়ালে ভোটারদের ব্যক্তিগত তথ্য ও এনআইডি সংগ্রহের ঘটনা নজরে এসেছে। তিনি বলেছেন, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী অন্যের এনআইডি বহন বা হস্তান্তর করা আইনত নিষিদ্ধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ অনুসারে কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ নির্বাচনী এলাকায় চাঁদা, উপহার বা অনুদান প্রদান বা দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারবে না। এই ধরনের কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

সম্প্রতি বিএনপি অভিযোগ করেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ভোটারদের এনআইডি সংগ্রহের ঘটনা ঘটেছে।

নির্বাচন কমিশন সকল নাগরিক ও রাজনৈতিক সংগঠনকে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি ২০২৬।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪