| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটের সময় মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং সীমিত করা হবে: ইসি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ১৬:১৮:৫৪:অপরাহ্ন  |  ১৫২৫৯৬১ বার পঠিত
ভোটের সময় মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং সীমিত করা হবে: ইসি

সিনিয়র রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচনের সময় কালো টাকার প্রভাব ঠেকাতে মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সীমিত করা হবে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। 

নির্বাচনে কালো টাকার প্রভাব রোধে মোবাইল ব্যাংকিং নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে সচিব বলেন, পুরোপুরি শাটডাউন বা বন্ধ করার পরিকল্পনা আমাদের নেই। তবে লেনদেনের ওপর একটি লিমিট বা সীমা নির্ধারণ করে দেওয়া হতে পারে। আই-ব্যাংকিংয়ের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হতে পারে।

তিনি আরও বলেন, এবার প্রবাসীদের জন্য এবং অভ্যন্তরীণ ভোটারদের জন্য ভিন্ন ধরনের ব্যালট ব্যবহার করা হচ্ছে। দুটি ব্যালট এবং অধিক প্রার্থীর কারণে ভোট গণনায় সময় লাগবে। বিশেষ করে রিটার্নিং অফিসারের কার্যালয়ে পোস্টাল ব্যালট গণনায় বড় চ্যালেঞ্জ রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪