| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে গরুর ট্রাক উল্টে যুবক নিহত

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৫ ইং | ১০:০৩:১২:পূর্বাহ্ন  |  ২৯৪৩৬৩৬ বার পঠিত
বাউফলে গরুর ট্রাক উল্টে যুবক নিহত
ছবির ক্যাপশন: বাউফলে গরুর ট্রাক উল্টে যুবক নিহত

বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল-বরিশাল আঞ্চলিক মহাসড়কের বাউফল সদর  ইউনিয়নের আফসেরের গ্যারেজ এলাকায় গরুবাহী একটি ট্রাক উল্টে মো. রাসেল (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় গাড়ির চাপায় তিনটি গরুর মৃত্যু হয়। আজ সোমবার সন্ধা সারে ৭টায় ওই ঘটনা ঘটেছে।  নিহত রাসেল দশমিনা উপজেলার খলিশাখালী গ্রামের করিম মাঝির ছেলে। সে পেশায় একজন গরু ব্যবসায়ী।


জানা গেছে, ঢাকার গাবতলী কোরবানীর বাজারে গরু বিক্রি করার জন্য সোমবার রাসেল কালাইয়ার গরুর হাট থেকে ১৪টি গরু কিনে। গরুগুলো ট্রাকযোগে সন্ধ্যায় ঢাকার উদ্দ্যেশে  রওনা দিলে বাউফলের আফসেরের গ্যারেজ নামক এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এসময় ট্রাকটি উল্টে গেলে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয় এবং একই সাথপ তিনটি গরু মারা যায়।


বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)  মোহাম্মদ আখতারুজ্জামান সরকার বলেন, চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।   বিষয়টি আমরা দেখছি।  


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪