| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বড়াইগ্রামে পরিত্যক্ত ব্যাগে ওয়ান শুটারগানসহ তিন অস্ত্র উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৬ ইং | ১৭:২৯:৩৮:অপরাহ্ন  |  ১৯৮৯৬ বার পঠিত
বড়াইগ্রামে পরিত্যক্ত ব্যাগে ওয়ান শুটারগানসহ তিন অস্ত্র উদ্ধার

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে ওয়ান শুটারগান, সুইচ গিয়ার চাকু ও চাপাতি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এসআরবি-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবির নাটোর ক্যাম্পের একটি দল জানতে পারে, পূর্ণকলস গ্রামের সিদ্দিক চেয়ারম্যানের ঘাসের জমির আইলে একটি কলাগাছের নিচে সন্দেহজনক একটি বাজারের ব্যাগ পড়ে রয়েছে।

খবর পেয়ে এসআরবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করেন। এ সময় ব্যাগের ভেতর থেকে একটি ওয়ান শুটারগান, একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রগুলো জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪