| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অপরাধ করে ছাড় পাওয়ার সুযোগ নেই, আইনি বিচার হবেই: কর্নেল নিস্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৬ ইং | ১৬:৪৭:৫৪:অপরাহ্ন  |  ৯৭৯ বার পঠিত
অপরাধ করে ছাড় পাওয়ার সুযোগ নেই, আইনি বিচার হবেই: কর্নেল নিস্তার

ঝিনাইদহ প্রতিনিধি: অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। অপরাধে জড়িত ব্যক্তিকে আইন অনুযায়ী বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬) খুলনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।

রোববার (১৮ অক্টোবর) সকালে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় কালীমন্দিরের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঝিনাইদহে আসেন এসআরবি-৬-এর অধিনায়ক। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, খুলনা বিভাগের প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারেন।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকার পূজামণ্ডপগুলোতে বিশেষ সতর্কতা অবলম্বন এবং বাড়তি নজরদারি রাখা হয়েছে। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, অপরাধের সঙ্গে জড়িত কেউই আইনের ঊর্ধ্বে নয়। কেউ অপরাধ করলে আইন অনুযায়ী তাঁর বিচার নিশ্চিত করা হবে।

এ সময় ঝিনাইদহে দায়িত্বপ্রাপ্ত এসআরবি কর্মকর্তারা এবং কেন্দ্রীয় কালীমন্দিরের পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪