| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথমবার ওয়েব ফিল্মে অপু বিশ্বাস, শুটিং নেপালে

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৩:৪৪:১২:অপরাহ্ন  |  ১৫৫২০০৬ বার পঠিত
প্রথমবার ওয়েব ফিল্মে অপু বিশ্বাস, শুটিং নেপালে
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস আবারও কাজের ব্যস্ততায় ফিরছেন। কিছুদিন আগে নতুন সিনেমার ঘোষণা দিয়ে পর্দায় ফেরার কথা জানান তিনি। এরই মধ্যে আব্দুন নূর সজলের সঙ্গে জুটি হয়ে ‘দুর্বার’ নামের একটি থ্রিলার সিনেমার শুটিং শুরু করেছেন অপু।

এদিকে এবার এক নতুন খবর ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হতে যাচ্ছে অপু বিশ্বাসের।

প্রথমবারের মতো তিনি অভিনয় করতে যাচ্ছেন একটি ওয়েব ফিল্মে। থ্রিলার ঘরানার এই ওয়েব ফিল্মটির নাম ‘শিকার’। এটি পরিচালনা করবেন ‘জ্বীন ৩’ নির্মাতা কামরুজ্জামান রোমান।

পরিচালক জানান, এটি থ্রিলার ঘরানার একটি ওয়েব ফিল্ম। এর মাধ্যমে অপু বিশ্বাস প্রথমবার ওয়েবে কাজ করছেন। ইতিমধ্যে তাঁর সঙ্গে চুক্তি স্বাক্ষরও সম্পন্ন হয়েছে।

জানা গেছে, এই ওয়েব ফিল্মে অপু বিশ্বাসের বিপরীতে দেখা যাবে পলাশ নামে এক নবাগত অভিনেতাকে। সব কিছু ঠিক থাকলে আগামী মার্চে নেপালে শুরু হবে শুটিং।

পরিচালক আরও জানান, পুরো টিম নিয়ে ৮ মার্চ নেপালের উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

‘শিকার’ ওয়েব ফিল্মে অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করবেন বড়দা মিঠু, ইমরান হাসোসহ আরও অনেকে। শুটিং শেষ হলে ঈদের পর দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪